মেঘনা নদী দেবো পাড়ি কল-আলা এক গায়ে। আবার আমি যাবো আমার পাড়াতলী গায়ে। -উপরিউক্ত পঙক্তিটি কোন কবির রচনা?

A    সুফিয়া কামাল

B    জসীমউদ্দীন

C    আহসান হাবীব

D    শামসুর রাহমান

Solution

Correct Answer: Option D

 

পংক্তিটি শামসুর রাহমানের "প্রিয় স্বাধীনতা" কবিতা থেকে চয়ন করা হয়েছে।

প্রিয় স্বাধীনতা

শামসুর রাহমান

মেঘনা নদী দেব পাড়ি কল-অলা এক নায়ে। আবার আমি যাব আমার পাড়াতলী গাঁয়ে।

গাছ-ঘেরা ঐ পুকুরপাড়ে বসব বিকাল বেলা। দু-চোখ ভরে দেখব কত আলো-ছায়ার খেলা।

বাঁশবাগানে আধখানা চাঁদ থাকবে ঝুলে একা। ঝোপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা।

ধানের গন্ধ আনবে ডেকে আমার ছেলেবেলা। বসবে আবার দুচোখে জুড়ে প্রজাপতির মেলা।

হঠাৎ আমি চমকে উঠি হলদে পাখির ডাকে। ইচ্ছে করে ছুটে বেড়াই মেঘনা নদীর বাঁকে।

শত যুগের ঘন আঁধার গাঁয়ে আজো আছে। সেই আঁধারে মানুষগুলো লড়াই করে বাঁচে।

মনে আমার ঝলসে ওঠে একাত্তরের কথা, পাখির ডানায় লিখেছিলাম- প্রিয় স্বাধীনতা।

 
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 54
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
রবীন্দ্রনাথ ঠাকুর
মাহমুদুল হক, মুহম্মদ আবদুল হাই, মুহম্মদ এনামুল হক, মোহাম্মদ নজিবর রহমান, মোতাহের হোসেন চৌধুরী।
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন
পরীক্ষা – ৪০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions